এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার গভীর রাতে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ তার বাড়ি থেকে উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। মৃত বৃদ্ধার নাম গীতা দাস। বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে দাঁতন থানার পুলিশ দাঁতন এক নম্বর ব্লকের সোলেমান পুর গ্রামে গিয়ে ওই বৃদ্ধাকে তার বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দাঁতন হাসপাতালে নিয়ে আসে।
সেখানে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে দাঁতন থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শুক্রবার দাঁতন থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। দাঁতন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ঠিক কি কারণে ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে । তবে প্রকৃত ঘটনা জানার জন্য তার পরিবারের সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে । যার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment